Wednesday , 19 May 2021 | [bangla_date]

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন। তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।’

সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে

বীরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

তেঁতুলিয়া থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার- গ্রেফতার -১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নবাগত (ওসি)র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

হরিপুরে আগাম জাতের তরমুজ চাষে লাভবান হওয়ার আশা

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দিনাজপুর আইন কলেজের অধ্যক্ষ আবু তালেবের কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

রাণীশংকৈলে ৫৪টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ