Thursday , 27 May 2021 | [bangla_date]

​১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এর আগে গতকাল বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেয়া হবে। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস করানো হবে।

শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ দ্রুত খোলা হলেও আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক দুই ডোজ টিকা দেয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হলে আগামী ১৩ জুন থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৩ জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দাম ভাল থাকলেও অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে মতবিনিময় সভায় শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউডি) দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঐক্য যদি ঠিক থাকে, তবে আমাদের লক্ষ্যে পৌছাতে সময় লাগবেনা

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

দিনাজপুরে সেবা প্রাপ্তি অভিগম্যতা-স্বচ্ছতা ও জবাবদিহীতা এবং তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষ সমর্থন সভা

দিনাজপুরে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি সত্য-সুন্দর ও কল্যানের জন্য শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল