Sunday , 23 May 2021 | [bangla_date]

অনাহারী, অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন বীরগঞ্জের সোহেল আহমেদ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: করোনার মহামারীতে বিভিন্ন পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য সরকারি-বেসরকারি ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে সাহায্য-সহযোগিতায় হাত বাড়িয়েছেন। কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে এসব সাহায্য করছেন। দিনাজপুরের বীরগঞ্জসহ বিভিন্ন সড়কের পাশে, রেলস্টেশনে, বাজারের কোনে ছাড়াও বিভিন্ন এলাকায় ভবঘুরে, পথের ছিন্নমূল বা পাগল প্রকৃতির মানুষগুলোর খোঁজ আমরা নিচ্ছি তো? এসব মানুষকে খুঁজে বের করে করোনাকালে নীরবে মাস্কসহ খাবার সামগ্রী বিতরণ করছেন, নিজেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে পৌঁছে দিচ্ছেন, বীরগঞ্জ উপজেলার তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল আহমেদ। কখনো তার সঙ্গী হতে দেখা গেছে তার স্ত্রীকেও। শুধু মানুষই নয়, রাস্তার না খাওয়া কুকুরগুলোর কাছেও খাবার পৌঁছে দিচ্ছেন সোহেল আহমেদ। যার কাছে মানুষের আলাদা কোনো পরিচয় নেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর সদর পর্যন্ত মহাসড়কসহ আশপাশের ওইসব অসহায় মানুষের কাছে নিজ মোটরসাইকেল যোগে সাধ্যমতো খাবার সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি। সেবা যেন তার নেশায় পরিণত হয়েছে । জানা যায়, বীরগঞ্জ তথা দিনাজপুর জেলার অনেক প্রতিবন্ধী, বিধবা, সাঁওতাল, আদিবাসী, সুইপার এমন কি রাস্তার পাগলদের কাছে প্রিয় একটি নাম ‘সোহেল ভাই’। তিনি যেন এই মানুষগুলোর বেঁচে থাকার স্বপ্ন, আশার প্রদীপ। টাকার অভাবে লেখাপড়া বন্ধ, আর্থিক অভাবে বাল্যবিয়ে, সেবাবঞ্চিত, আর্থিক অভাবে সংসার চলে না, এ ধরনের যে কোনো মানুষের পাশে নিজে গিয়ে সাধ্যমতো পাশে দাঁড়ানোই যেন তার প্রতিনিয়ত কাজ। প্রায় দুই-যুগের বেশি সময় ধরে এভাবেই সহযোগিতা চালিয়ে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা সোহেল আহমেদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা

দিনাজপুরে বজ্রপাতে চার শিশুসহ সাতজনের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি

বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পুকুরে পড়া ফুটবল তুলতে  গিয়ে প্রাণ গেলো শিশুর

পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জরিমানা করতে চাওয়ায় সার্জেন্টের পজ মেশিন ভাঙলেন মোটরসাইকেল আরোহী!

মাতৃসেবা হাসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম

নাগরিক কমিটির সংবর্ধনায় নবনির্বাচিত এমপি ইকবালুর রহিম র্স্মাট বাংলাদেশ ও র্স্মাট সিটিজেন গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে