Saturday , 8 May 2021 | [bangla_date]

আজ ৮মে মোজা না পরার দিন

এক জোড়া মোজার একটি প্রায়ই খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গবেষণাকর্মে রীতিমতো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল মজার এই বিষয়। গবেষণাকর্মের ফলাফল কী হয়েছিল, সেটি অবশ্য আমাদের আজকের প্রসঙ্গ নয়।

পায়ের সুরক্ষায় এবং আরামে জুতার সঙ্গে মোজার মতো মজার পরিধেয় আর হয় না। প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী হয়ে আছে এটি। কেতাদুরস্ত পোশাকের অনিবার্য অনুষঙ্গ এই মোজা। স্কুল-কলেজ, অফিস-আদালত কিংবা কোনো আনুষ্ঠানিক মিটিং; যা–ই বলুন না কেন, জুতার সঙ্গে মোজা অপরিহার্য। শীতকালে মোজার প্রয়োজনীয়তা তো বলাই বাহুল্য। এ তো গেল মোজার স্তুতি। পাশাপাশি মোজার ভয়াবহ দুর্গন্ধের কথাও নিশ্চয়ই মনে পড়ছে। আর গরমকালে যখন পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মোজা পরতে হয়, সেই অসহ্য অবস্থা ভুক্তভোগীমাত্রই জানেন।

সে যাক। আজ ৮ মে, ‘নো সকস ডে’ বা মোজা না পরার দিন। যত অসুবিধাই হোক, মোজা না পরে অন্তত একটা দিন কাটানোর ভাবনা থেকেই দিবসটির উৎপত্তি। আমেরিকান অভিনেতা থমাস রয় এবং তাঁর স্ত্রীর উদ্যোগে দিনটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​নিয়মনীতিহীন আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা : তথ্যমন্ত্রী

বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বরাহ অবতার মূর্তি উদ্ধার

ফুুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী খুন

ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার বন্ধের দাবিতে মানববন্ধন

জীবন সংগ্রামের বুড়ি হেমরমের বাড়ীতে ছুটে গেলেন ইউএনও

৩দফা দাবিতে দিনাজপুরে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন

শোক সংবাদ।। কাহারোলে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন