Saturday , 22 May 2021 | [bangla_date]

ঈদ যাত্রায় ২৩৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৩১৪

ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে দেশে ২৩৯টি সড়ক দুর্ঘটনায় ৩১৪ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছেন।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৭ থেকে ২০ মে পর্যন্ত সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে চারটি নৌ দুর্ঘটনায় তিন জন ও একটি রেলপথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনাগুলোর ৯৪টি (৩৯ দশমিক ৩৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৮৯টি (৩৭ দশমিক ২৩ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৩৪টি (১৪ দশমিক ২২ শতাংশ) গ্রামীণ সড়কে, ১৮টি (সাত দশমিক ৫৩ শতাংশ) শহরের সড়কে এবং চারটি (এক দশমিক ৬৭ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ। সময় বিশ্লেষণে দেখা গেছে, সকালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২৮ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া, বিকেলে ২৩ শতাংশ, দুপুর ২২ দশমিক ৫৯ শতাংশ এবং রাতে ১১ দশমিক ৭১ শতাংশ।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ৩৩ দশমিক ৪৭ শতাংশ, রাজশাহীতে ১৬ দশমিক ৭৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৬৪, খুলনায় আট দশমিক ৭৮, বরিশালে ছয় দশমিক ৬৯, সিলেটে সাত দশমিক ৫৩, রংপুরে ছয় দশমিক ২৭ এবং ময়মনসিংহ বিভাগে পাঁচ দশমিক ৮৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

নিজপাড়া চর শ্মশানে মৃত ব্যাক্তিদের সমাধী ভাংচুরকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে দ্রুত বিচার আইনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলিসহ আটক ২

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা

জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ

নানা আয়োজনে দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় সভা

পীরগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন