Friday , 7 May 2021 | [bangla_date]

উগ্রবাদীদের রুখে দিতেসবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয়। আর ধর্মান্ধ মৌলবাদী যেকোনো সংগঠন বা গোষ্ঠীই হলো প্রগতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে। এরা কখনো কোনো দিনই কারো বন্ধু হতে পারে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদীদের রুখে দিতে হবে৭ মে ২০২১ শুক্রবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে পলাশবাড়ী হাইস্কুল সংলগ্ন দূর্গা মন্দিরের নির্মান কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই উন্নয়নের বাংলাদেশকে এই উগ্রবাদীরা সহ্য করতে পারছে না। কীভাবে উন্নয়নশীল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নতির পথে বাধা সৃষ্টি করে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র করাই স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। তাই তারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে দেশি-বিদেশি চক্রান্ত বাস্তবায়নের জন্য মৌলবাদ সমর্থন করছে। এমনি পরিস্থিতিতে উগ্রসাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার পাশাপাশি আমাদেরকে আরও সোচ্চার হতে হবে।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

রাণীশংকৈলে ১২০পিস ইয়াবা সহ রবিউল গ্রেফতার..

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালবীজ বপন করল বীরগঞ্জ শুভসংঘ

হরিপুরে নির্বাচনী অফিস ভাংচুর, আহত-৬

বীরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন অগ্রাধিকার সুরক্ষা বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে এক মাদক বিক্রেতা আটক

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ।

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি