Saturday , 22 May 2021 | [bangla_date]

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সাক্ষাৎ করেছেন।

শনিবার (২২ মে) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদেরের সরকারি বাসভবনে প্রবেশ করেন কাদের মির্জা।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমার ছোট ভাই শাহাদাত হোসেন শারীরিকভাবে অসুস্থ। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।’

এর আগে গত বছরের অক্টোবর মাসে আমেরিকা যাওয়ার আগে পারিবারিকভাবে দুই ভাইয়ের মধ্যে দেখা হয়েছিল।

এরপর গত ৩০ জানুয়ারি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা কাদের। ওই দিন দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আবদুল কাদের মির্জা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় কালী ও শিব প্রতিমার মাথা ভেঙে নিয়েছে দূর্বৃত্তরা

আলোড়িত সেই মনি মুক্তা আজ ১৫বছরে পা দিল

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা

বিরল ইউএনও আফছানা কাওছারের বদলী বিদায় সম্বর্ধণা অনুষ্ঠিত

৫ আগস্টের আগে খুলছে না কারখানা

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক আহত সহকারী নিহত

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ১০

দিনাজপুরে ৩দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ

পীরগঞ্জে তারুণ্যের উৎসব