Tuesday , 18 May 2021 | [bangla_date]

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মে) বেলা পৌনে ৩টার দিকে একটি প্রিজনভ্যানে করে সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে আনা হয়। পেছনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাহারায় ছিল।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কাশিমপুর কারাগার সূত্র জানায়, রোজিনা ইসলামকে বেলা পৌনে ৩টার দিকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা যায়।

রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, রোজিনা ইসলামের শারীরিক অবস্থা ভালো না। তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুর রাণীশংকৈল ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পীরগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সভা

বীরগঞ্জে চার চোখ ও দুই মাথা বিশিষ্ট বাছুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়, রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে –নৌ প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চুরি ছিনতাই বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা এমপি মনোরঞ্জন শীল গোপাল

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপির দেয়া উপহার প্রদান