Sunday , 23 May 2021 | [bangla_date]

কাহারোলে ইউ এন ও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু কহিনুর

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের কলেমানের শিশু কন্যা কহিনুর (১৪) উরফে আদরীর বিয়ে ঠিক করেন পিতা কলেমান।গত ২১ মে শুক্রবার এই বিয়ের দিন ধার্য করেন এবং বিয়ের সামাজিক আনুষ্ঠানিক ব্যাবস্থাও করেন এছাড়াও সকল প্রতিবেশীর খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকে, এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধিরা ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পান প্রতিনিধিরা কহিনুরের পিতা কলেমান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদে বাল্য বিয়ের কু-ফল সম্পর্কে সচেতন করলে তা কলেমান এবং এলাকার সকলে সচেতন হয়ে কলেমান বুঝতে পেরে বিয়ে বিষয়টি নিজেই বাতিল করেন।শিশু কন্যা কহিনুর(১৪) এর পিতাকে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর নির্দেশে তলব করে শিশু কন্যা কহিনুরকে ১৮ বছর পুর্তি না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এই মুসলেখা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মীর মোঃ আল-কামাহ তমাল এর নিকট পিতা কলেমান দিয়ে যান। বিষয়টি এলাকায় জনগনের সচেতনতা বৃদ্ধির ব্যাপক সারা পেয়েছে সাথে শিশু কন্যা কহিনুর রক্ষা পেল বাল্য বিয়ে হতে ফিয়ে এল তার মুক্ত স্বাধীনতা ও তার শিশু অধিকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

পীরগঞ্জে নায়েমের সহকারী পরিচালকের পিতার ইন্তেকাল

বালিয়াডাঙ্গীর আট ইউপিতে আ.লীগের ৯ বিদ্রোহীর মনোনয়ন জমা

বঙ্গবন্ধু কন্যার সুষ্ঠ পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

খানসামায় বিএনপি’র ২৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

চির নিদ্রায় শায়িত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতানা শাহীন আলেয়া

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

দিনাজপুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ঘটনায় আটক ১

পীরগঞ্জে আনসার ও ভিডিপির ত্রাণ সামগ্রী বিতরণ