Wednesday , 19 May 2021 | [bangla_date]

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও : কোল্ড স্টোরেজ গুলোতে আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে এবং ন্যায্য ভাড়া নির্ধারণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ পরিষদ।
বুধবার সকালে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। এসময় বক্তারা বলেন, প্রতি বস্তা আলু সংরক্ষণে মূল্য তিনশ থেকে ৩২০ টাকা নির্ধারন করেছে কোল্ড স্টোরেজের মালিকগন। যা গতবছরে ছিল ১৫০ টাকা থেকে ১৮০ টাকা ছিল। দ্বিগুন ভাড়া নির্ধারণ করায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকও আলু ব্যবসায়ীরা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলা ও উপজেলার ২শতাধিক আলু কৃষক ও ব্যবসায়ী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোঃ রমজান আলি, সভাপতি আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি, ও সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম সহ অ্যান্যরা।

Thak-pic-1.jpg

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ফুপার বিরুদ্ধে আদালতে মামলা

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

রাণীশংকৈলে শিক্ষকদের দাবি বাস্তবায়নে কর্মবিরতি

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

হাকিমপুরে পৌর মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪

দিনাজপুরে রাইস মিল সেক্টরে ধানের তুষের ছাইয়ের টেকসই ব্যবহার অন্বেষণে কর্মশালা

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার