Wednesday , 12 May 2021 | [bangla_date]

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

ঠাকুরগাঁও :
খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
মঙ্গলবার বিকালে করোনাকালে টেপরি বেওয়া ও যুদ্ধ শিশু সুধীর কেমন আছেন তা জানতে ও খোঁজ খবর নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বাড়িতে যান জেলা প্রশাসক।
টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে জেলা প্রশাসক তাঁদের খোঁজ খবর নেন ও ঈদের শুভেচ্ছা জানান। এসময় তিনি ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন তাঁদের।
টেপরি বেওয়া সার্বিক সহযোগিতা পাওয়ায় আনন্দিত হয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেপরি বেওয়াকে ঘর প্রদান ও তার ছেলে সুধীরের জীবিকা নির্বাহের জন্য অটোরিক্সা প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয় তাঁদেরকে।
ড. কে এম কামরুজ্জামান সেলিম জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে সর্বদাই সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ।
উল্লেখ্য-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি বেওয়া একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালে পাক বাহিনী ও রাজাকার দ্বারা অমানুষিক নির্যাতনের স্বীকার হন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

তেঁতুলিয়ায় টানা চারদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ফুলবাড়ীতে নানা সংকট আর দুর্দিনে বন্ধ হয়ে যাচ্ছে হাসকিং চাতাল-মিল

রাণীশংকৈলে যুব দিবস

দুই উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন

হরিপুরে দুটি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতংকে থাকে শিক্ষার্থীরা

হরিপুরে মাদ্রাসায় গোপনে কমিটি গঠন-ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল ফিতর ও নববর্ষে আমদানিÑরপ্তানী ৭ দিন বন্ধ

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত