Wednesday , 26 May 2021 | [bangla_date]

ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সেই বাকপ্রতিবন্ধী জমিলা বেগম

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চকহলদি গ্রামের বাক প্রতিবন্ধী জমিলা বেগমের ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বুধবার তিনি সরেজমিনে গিয়ে জমিলা বেগমকে খাদ্য সহায়তা প্রদান করেন।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে “ঝড়ে ভেঙ্গে গেছে বাক প্রতিবন্ধী জমিলার ঘর” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে তার ঘরের উপর পরা গাছ অপসারনের ব্যবস্থা করেন। পরে সরেজমিনে গিয়ে জমিলা বেগমকে শুকনো খাবার প্রদান করেন ইউএনও। যেহেতু তিনি রাস্তার পাশে অস্থায়ী ভিত্তিতে ঘর বানিয়ে থেকেছেন সেহেতু ভূমিহীন হিসেবে তালিকাভুক্ত করে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ঘর প্রদানের আশ্বাস দেন ইউএনও। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের বাক প্রতিবন্ধী জমিলা বেগম (৬৫) এর ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পরে। এ অবস্থায় প্রায় ২১ দিন ধরে তার ঘরের উপর গাছগুলি পরে থাকে। এভাবে তিনি কোন রকমে রাত্রি যাপন করে আসছিলেন। পরে এ বিষয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে গবেষণা প্রকল্পের অগ্রগতির উপর কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে কুমিল্লা থেকে আসলো ২৪ কেজি গাঁজা র‍্যাবের হাতে আটক -২

ফুলবাড়ী প্রেসক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ

জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের

খানসামায় ফল মেলা উদ্বোধন : নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ

দুই দিনে ছয় চা কারখানায় প্রশাসনের জরিমানা পঞ্চগড়ে চা কারখানা মালিকদের সিন্ডিকেটে পিষ্ট ক্ষুদ্র চা চাষিরা

বীরগঞ্জে আজমল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা লুৎফর রহমান

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন