Thursday , 27 May 2021 | [bangla_date]

২৯মে মুক্তি পাচ্ছে জাহীন ও স্বর্ণার যৌথ গান ‘কাজলকালো দুটি চোখে’

স্টাফ রিপোর্টার:
কাজলকালো দুটি চোখে হারিয়ে যাওয়া! আহা! কী মায়া আছে গো দুই নয়নে! কী রূপ হেরিনু দুই নয়নে! হ্যাঁগো, কপালে ধেনুকা আঁকা নয়নে কাজল, প্রাণভরে দেখ তোমার অঙ্গ ঝলমল! চমৎকার রোমাঞ্চকর কথার ‘কাজলকালো দুটি চোখে’ শিরোনামে গানটি গেয়েছেন নিজামউদ্দিন খান জাহিন ও তাসমিম জামান স্বর্ণা। আগামী ২৯ মে বিকাল ৫.৩০টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাবে।
উর্বশী ফোরামের নির্মিত প্রথম সিজনের উনিশটি গানের মধ্যে এটি চতুর্থ অবমুক্ত গান। দুজন শিল্পীই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন। তরুণ-তরুণীদের মধ্যে তাঁদের খুব জনপ্রিয়তা আছে। তাছাড়া এই গানের কথা খুব উপভোগ্য হবে বলে জানিয়েছেন ফোরামটির সংগীত সমন্বয়ক হৃদয় সৈকত। তিনি আরো জানান এ প্রকল্পের সবগুলো গানই অধুনা ধারার লোকগীতি। এই গানের গীতিকার জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন হৃদয় সৈকত। গানটির সংগীত পরিচালনা করেছেন এএইচ তূর্য।
ইতোমধ্যে উর্বশী গানের সিঁড়ির তিনটি গানে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন, সুলতানা ইয়াসমিন লায়লা এবং সালমা আক্তার। তিনটি গানই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে। সংগঠনটির বিশেষত্ব হলো তাঁরা সম্পূর্ণ মৌলিক গান করছেন। এ প্রসঙ্গে ড. মো. হারুনুর রশীদ বলেছেন, আমরা যুগের ভাবকে বর্তমান গানে তুলে আনতে চাই। সেজন্য নতুন কথা ও সুর সৃষ্টিতে আমরা গুরুত্ব দিয়েছি। ‘ উল্লেখ্য, ‘উর্বশী গানের সিঁড়ি শিরোনামে প্রথম প্রকল্পে আরো গেয়েছেন বিন্দু কণা, প্লাবন কোরেশী, গামছা পলাশ, কামরুজ্জামান রাব্বি, জাহিন, অংকন ইয়াসমিন, অপু আমান, নুশিন আদিবা, হৃদয় সৈকত, প্রিয়াংকা বিশ্বাস, এএইচ তূর্য, নুশরাত রেশমা এবং সুস্মিতা দে। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার রেডিও একাত্তর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে পীরগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

দিনাজপুর প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তারা

বালিয়াডাঙ্গীতে রিভাইভ প্রকল্পে’র কর্মশালা

বিরল পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃ’ত্যু

পীরগঞ্জে দুই নারী সহ ৩ মাদক কারবারী আটক

পঞ্চগড়-১ আসনে আ’লীগের মনোনয়ন নিলেন ৮ জন

চিরিরবন্দরে সাদা সোনাখ্যাত রসুন রোপণে ব্যস্ত কৃষক