Sunday , 23 May 2021 | [bangla_date]

তেঁতুলিয়ায় ভিক্ষুকমুক্ত পুনর্বাসনকল্পে গরু বিতরণ

তেঁতুলিয়ায় ভিক্ষুকমুক্ত পুনর্বাসনকল্পে গরু বিতরণ করা হয়েছে। রোববার (২৩ মে) ডাকবাংলোয় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুক পুনর্বাসনে স্থানীয় ১০ জন ভিক্ষুককে গরু বিতরণ করেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ত্রাণ তহবিল এবং উপজেলা কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারিদের এক দিনের বেতনের টাকায় মোট ১৩০ জন ভিক্ষুককে গরু প্রদান করা হবে। এরমধ্যে ১শ জনকে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ৩০জনের মধ্যে ১০ জন ভিক্ষুকের হাতে একটি করে গরু তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের ভিক্ষুকদের হাতেও গরু তুলে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।

কাজী মতিউর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, প্রকৌশলী আবু সাঈদ, কৃষিবিদ জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, আওয়ামী লীগের শালবাহান ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালুসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও তেঁতুলিয়া জার্নালিস্ট’স ক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে অসুদপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার

টানা বৃষ্টিতে বেহাল দশা বীরগঞ্জের গ্রামীণ কাঁচা সড়কগুলো

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত \ ৮ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নবাবগঞ্জের লোকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা বন্ধ, লাইব্রেরী কক্ষে তালা

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর নতুন আহবায়ক কমিটি গঠন

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

দিনাজপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ২২ নভেম্বর

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা