Saturday , 22 May 2021 | [bangla_date]

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন কারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই। কারণ সুযোগ পেলেই তারা স্বাধীনতার চেতনায় আঘাতের চেষ্টা করে। একাত্তরের পরাজিত শক্তিরা বর্ণচোরার মত লুকিয়ে আছে। স্বাধীনতার বিরুদ্ধে এদের অবস্থান এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে এদের ক্ষমা অনুকম্পা প্রদর্শনের আর কোনো সুযোগ নেই। এখনই সময় এদের সমূলে উৎপাটন করা।মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২২ মে ২০২১ শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপালদেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ৯ লাখ টাকা ব্যয়ে পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ লাখ টাকা ব্যয়ে মাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চুরি হওয়া অটোরিকসাসহ পেশাদার চোর বেলালকে গ্রেফতার করেছে পুলিশ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন

আমন ধান বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আটোয়ারীতে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার দাবীতে কৃষকদের মানববন্ধন

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা নজরুল ইসলাম স্বপনের পিতার ইন্তেকাল

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস । মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

বীরগঞ্জ পল্লীতে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীসহ দু’জনের আত্মহত্যা

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব