Thursday , 20 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে অচেতন করে স্বর্ণালংকার সহ টাকা চুরি

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিলচাতাল ব্যবসায়ীর পরিবারে ৪ সদস্যকে অচেতন করে প্রায় দশ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালুপীর বাজার সংলগ্ন মিলচাতাল ব্যবসায়ী ইসকান্দার আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আমারা প্রতিদিনের নেয় রাতের খাবার শেষ করে ঘুমাতে যাই।
গভীর রাতে আমাদের ৪ জন মানুষকে অচেতন করে ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে দশ ভরি স্বর্ণ অলংকার, নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায়। আমরা সকাল সাড়ে সাতটা পর্যন্ত সকলেই অচেতন অবস্থায় পড়ে থাকি। পরে প্রতিবেশীরা আমাদেরকে চেতন করেন, চেতন হয়ার পর দেখি আমার ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রার্থমিক ভাবে ধারণা করা হচ্ছে অচেতন করে এই চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পুলিশ এই ঘটনার তদন্ত করবে। চুরি ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী  লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

তেঁতুলিয়ায় পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের অর্থদন্ড

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর নতুন আহবায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আটোয়ারীতে পিরানহা মাছ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীকে অর্থদন্ড

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

কাহারোলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন