Saturday , 29 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময়

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসী সম্প্রদায়ের উয়ন্নয়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে হেকস ইপারের সহযোগীতায় ইকোপাঠা বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,বর্তমান
সভাপতি মেহের এলাহী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়ক কাজী সেরাজুস সালেকিন, প্রকল্প এডভোকেশী ম্যানেজার আমিনুল হক, ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসীদের প্রতিনিধি মাইকেল বাস্কে, ভিমসেন মার্ডি সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য দেন।
এ সময় বক্তারা আদিবাদীদের সমস্যার কথা তুলে ধরে বলেন, সরকার আদিবাসীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিলেও বর্তমানে সরকারের বিভিন্ন প্রণোদনা, সহযোগীতা ও উন্নয়ন থেকে এ উপজেলার আদিবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। এমনকি তাদের নিজস্ব কবরস্থান না থাকায় মৃতদেহ পানিতে ভাসিয়ে দিচ্ছেন আদিবাসীরা। আদিবাসীদের এলাকায় যাতায়াতের রাস্তা ও ব্রীজের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দলিত সম্প্রসায়ের আদিবাসীদের দুর্ঘোব লাঘবে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দিনাজপুরে অঞ্চলের সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা

বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

দিনাজপুরে ৪ দিন ব্যাপী পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি অধ্যাপক আনোয়ারুলইসলাম – সম্পাদক আজাদ মিঞা

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি