Wednesday , 5 May 2021 | [bangla_date]

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করে একটি পরিবার বিপাকে পড়েছেন । সন্ত্রাসীরা ওই পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায় , গত ২৮ এপ্রিল বিকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের কৃষক মনসুর আলী বাজার খরচ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় এলাকার রাসেল, আরমান আলী ও বাদশা মনসুর আলীর গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে ডান হাতের একটি আঙুল কেটে ফেলে। রক্তাক্ত অবস্থায় আহত ওই কৃষক কে স্থাণীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতাল ভর্তি করে । সেখানে অবস্থার অবনতি হলে মূর্মুষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । তবে রংপুরে একদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্ণবাসন কেন্দ্রে নেয়া হয় ।
পারিবারিক সুত্রে জানা গেছে গুরুতর আহত ওই কৃষক এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন । এ ঘটনায় মনসুর আলীর ভাইয়ের ছেলে সোহেল রানা বালিয়াডাঙ্গী থানায় মামলা করে বিপাকে পড়েছেন । আসামী মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির । মামলার বাদী সোহেল রানী অভিযোগ করে বলেন, আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে পুলিশ ।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে পুলিশ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

বীরগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন

তেঁতুলিয়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী পেল অসহায় দরিদ্ররা

হরিপুরে বলৎকারের অভিযোগে গ্রেপ্তার -১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

রাণীশংকৈলে নকল কিটনাশক রাখার অভিযোগে ডিলারকে জরিমানা

রাণীশংকৈলে ডিমের হালি ৭০ টাকা