Wednesday , 26 May 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ নিলেন ৫০ জন নারী

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের অধীনে ৫০ জন নারীর ২ মাসের কাপড় সেলাই কাজের প্রশিক্ষণ শেষ হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের লতিফুন নেছা মডেল স্কুলে এক বিদায় ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন লতিফুন নেছা মডেল স্কুলে অধ্যক্ষ বিকাশ চন্দ্র সরকার, সহকারী প্রধান সাদ্দাম হোসেন, ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের সুপার ভাইজার রেজাউল করিম, সিনিয়র প্রশিক্ষক প্রবীর কুমার রায়, সাংবাদিক আল মামুন জীবন ও মাজেদুল ইসলাম।

ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের সুপার ভাইজার রেজাউল করিম বলেন, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নগুলোতে অল্প টাকায় প্রশিক্ষণ দিয়ে আসছি আমরা। গেল এক বছরে প্রায় ২ হাজার নারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে শতাধিক নারী বিভিন্ন টেইলার্সে সেলাই কাজ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ থানায় ৫ জুয়াড়– আটক

বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে আলোচনায় দিনাজপুরের ঐতিহ্য

বীরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।

দূর্গাপূজা উপলক্ষে সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আসলামের শাড়ী৷ লুঙ্গি ও নদগ অর্থ বিতরন।।

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে অপসারণের বদলে বদলী ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উদযাপন