Sunday , 23 May 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে তথ্য সংগ্রহকালে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করায় এবং পরবর্তিতে তাঁকে মিথ্যা মামলা দিয়ে থানায় সোপর্দ করা ও জেলে আটক রাখার প্রতিবাদে তাঁর নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকগণ।

রবিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তার মোড়ে বালিয়াডাঙ্গী সাংবাদিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সসমাবেশে সংবাদকর্মী,শিক্ষাবিদ,নাট্যকর্মী,সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,ঠাকুরগাও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাসেল,বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, শিক্ষাবিদ ড. টি.এম মাহববুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোরশেদ আলম,সাংবাদিক শাহিন ফেরদৌস, বিশাল রহমান, বালিয়াডাঙ্গী নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক আমাদের সময়, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এসএম মশিউর রহমান সরকার, মজিবর রহমান শেখ,রাজিউর রহমান জেহাদ,আবুল কালাম আজাদ,সফিউল আলম কায়সার ও দৈনিক আমাদের সময় ও দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরামের সভাপতি এসএম ম্যারীয়ন সরকার।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের দূর্নীতি ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতেই আজকের এ প্রতিবাদ সমাবেশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ২য় পর্যায়ে গ্রীন ভয়েস সচেতনতামূলক ক্যাম্পেইন

ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কেবিএম কলেজে ওরিয়েন্টশন ক্লাস ও নবীন শিক্ষার্থীদের বরণ

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

সাংবাদিক মরহুম হুমায়ুন কবীর ও মরহুম বেলাল উদ্দীনের আত্বার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে দলিত আদিবাসীদের বিভিন্ন সামাজিক সহায়তায় সংবেদনশীল সভা