Tuesday , 25 May 2021 | [bangla_date]

বীরগঞ্জে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান। আলোচনা সভার পূর্বে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে জমিতে নেমে নিজে ধান কেটে ও কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমির ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে উপজেলা চত্বরে ৫০ শতাংশ ভূর্তকি দিয়ে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ৩ জনের হাতে হস্তান্তর করেন এমপি গোপাল । যার একটির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী’র প্রাণবন্ত সঞ্চালনায় এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীর অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপির দেয়া উপহার প্রদান

জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া  ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠানে সিভিল সার্জন এলাকার জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে

স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠানে সিভিল সার্জন এলাকার জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে

দিনাজপুরে অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‘ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভা’

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।