Tuesday , 11 May 2021 | [bangla_date]

বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের মুড়িয়ালা পুলহাট এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি।
আজ ১১ মে মঙ্গলবার দুপুরে উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের মুড়িয়ালা পুলহাট এলাকায় গত ৯ মে রবিবার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘড়বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সহায়তার দেয়ার জন্য বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিকাশ চন্দ্র বর্মন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আযাদ, সুব্রত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, দপ্তর সম্পাদক এম,বিল্লাহ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের আহবহায়ক আবুল কালাম আযাদ রিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক এমদাদুল হক ইশান, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে তিনি সকাল ৯টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিরলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

শেখ হাসিনা-কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন

চীনে ফের করোনাভাইরাসের হানা, বাস-ট্রেন বন্ধ

দিনাজপুরে যহ্মা বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডাঃ সঞ্চিতা দাস নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসায় যহ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

দিনাজপুরে শিয়ালের  কামড়ে আহত ১৪

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ১৪

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার

বীরগঞ্জে এস.ডি.এফ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত