Friday , 28 May 2021 | [bangla_date]

বোচাগঞ্জে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অসহায় কৃষক সদর আলীর জমির ধান কেটে দিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
ঝড় বৃষ্টির মাঝে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মেলাগাছি এলাকার প্রান্তিক কৃষক সদর আলী শ্রমিক সংকটের কারনে তার কষ্টের ফসল ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। তাই বোচাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ উক্ত কৃষকের জমির সকল ধান কেটে ঘরে তুলে দিলেন।
আজ ২৮ মে শুক্রবার সকাল ৯টায় সদর আলীর জমির ধান কাটা শুরু করেন বোচাগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এসময় তাদের উৎসাহিত করে নিজেই ধান কাটতে শুরু করেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক আবু তাহের মোঃ মামুন। এসময় উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ সোহেল রানা, বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান সজীব, পৌর যুবলীগের সভাপতি মঞ্জুর হাবীব তুষার, যুবলীগ নেতা মোঃ আহাদ চৌধুরী, মোঃ মাহফুজ বাবু, মোঃ সাজ্জাদ হোসেন রুমি, মোঃ আলম, নিত্ত রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী খাাঁন, সাধারন সম্পাদক আব্দুর করিম মিলন সহ সর্বস্তরের যুবলীগের নেতা কর্মীরা উক্ত কৃষকের ধান কেটে দেন। কৃষক সদর আলী তার জমির ধান কেটে দেওয়ায় বোচাগঞ্জ উপজেলা যুবলীগসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বোচাগঞ্জের যুবলীগের এই মহতি উদ্যোগকে এলাকার মানুষ সাদুবাধ জানিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাই আটক

হিলিতে কমেছে ডিমের দাম

অধ্যাপক মুহম্মদ মহসীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা

বোচাগঞ্জের জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎস্য চাষী হুসেন সোরওয়ার্দী ডাব্লুর আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

বীরগঞ্জের জাপা নেতা রশিদুল আলম আর নেই

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা