Sunday , 2 May 2021 | [bangla_date]

বোচাগঞ্জ ইউএনও’র তদারকিতে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত ১ মাস ধরে টিসিবির বিভিন্ন ভোগ্য পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। বাজারে যখন জিনিসপত্রের দাম উর্দ্ধমুখী ঠিক তখন টিসিবির বিভিন্ন পন্য সমাগ্রী কম দামে সহজেই হাতের নাগালে পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা খুশি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সরাসরি তত্বাবধানে গত ১ এপ্রিল থেকে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে ও ৬টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটে টিসিবির পন্য যেমন ৫ কেজি সোয়াবিন তেল ৫শত টাকা, ৫৫ টাকা কেজি দরে ছোলা ৩ কেজি, ৫৫ টাকা কেজি দরে চিনি ২ কেজি, ৫৫ টাকা কেজি দরে মশুরের ডাল ৩ কেজি, ২০ কেজি দরে ২ কেজি পেয়াজ বিক্রি করা হয়েছে। বোচাগঞ্জে টিসিবির ৪টি লাইসেন্স এর মাধ্যমে পর্যায়ক্রমে এসব পন্য দেওয়া হচ্চে। বোচাগঞ্জের টিসিবির ডিলার আবুল কালাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম জানান, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর দিক নির্দেশনায় গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপরোক্ত পন্য সামগ্রী টিসিবির মাধ্যমে বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হয়েছে। এছাড়াও গত ১ মে থেকে শুধুমাত্র তেল, মুশুরের ডাল ও চিনি স্বপ্লমূল্যে বোচাগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিক্রি অব্যাহত রয়েছে। যা চলতি মাসের শেষ পর্যন্ত বিক্রি চলবে বলে তিনি জানান। টিসিবির মাধ্যমে কম মূল্যে এসব পন্য সামগ্রী পাওয়ায় সাধারন ক্রেতারা খুশি। তাদের মতে বাজার নিয়ন্ত্রন করতে হলে টিসিবির এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়ার ৪৭ বছরে পদার্পন অনুষ্ঠান ।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তহিদুল-হাবিবুল্লাহ প্যানেলের পরিচিতি সভা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক সময় কুয়াশা আর বাকি সময় উত্তরের হিমেল বাতাসে কাহিল মানুষ

ঠাকুরগাঁওয়ে বিজিবি দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

পঞ্চগড়ে কাজ শেষ হওয়ার ২০ মাসেও বিল পায়নি ঠিকাদার

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

পৌরসভা পর্যায়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন