Tuesday , 18 May 2021 | [bangla_date]

ভারতে করোনায় একদিনে ৫০ চিকিৎসকের মৃত্যু

ভারতে করোনায় একদিনে মারা গেলেন ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে।দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাস মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান। জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একা নন, তার মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন। আইএমএ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ওই সংখ্যাটা ২৪৪। ২৬ বছরের আনাস তাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আইএমএ জানিয়েছে, রোববারই ভারতজুড়ে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। আইএমএর সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, ভারতে একদিনেই ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন। জয়েশ আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করোনায় মৃত ২৪৪ জনের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৩৬ জন মারা গেছেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের প্রায় এক হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো। আইএমএর পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সবার টিকা নিশ্চিত করার আর্জি জানিয়েছে চিকিৎসকদের এ সংস্থাটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন – এমপি মনজুরুল ইসলাম

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা মূলক সাইকেল র‌্যালি

আটোয়ারীতে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা ৩৪জন

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির মতবিনিময় সভা সভা

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন