Wednesday , 12 May 2021 | [bangla_date]

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পৃথক ঘটনায় পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
১২ মে বুধবার দুপুরে পৃথক ঘটনা দুটি ঘটে।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা যান।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২,৩০টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নম্বর পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচে পড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকার গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

পাঁচ বছরের সাজা থেকে বাচঁতে ১৭ বছর পলাতক \ অবশেষে গ্রেফতার

শোক সংবাদ।। কাহারোলে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

পীরগঞ্জে ১৫ বছর পর পৌর পাঠাগার চালুর উদ্যোগ

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

পীরগঞ্জ হাসপাতালে মসজিদ নির্মান কাজের উদ্বোধন

পীরগঞ্জের লোহাগাড়ায় মরিচ গুড়া ছিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই:

ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ