Sunday , 2 May 2021 | [bangla_date]

রাণীশংকৈলে দুরারোগ্য রোগীদের মাঝে চেক হস্তান্তর

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে রাণীশংকৈল উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে চেক হস্তান্তর করা হয়েছে। ২রা মে রবিবার দুপুর ২টায় রাণীশংকৈল উপজেলায় সমাজ সেবা প্রাঙ্গনে সামাজিত দুরত্ব বজায় রেখে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়।এসময় তিনি বলেন- মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারই গণমানুষের সরকার। এক মাত্র এই সরকারই মানুষের দুঃখ কষ্ট বুঝে মানুষের পাশে দাঁড়িয়েছে। দুরারোগ্য রোগে আক্রান্ত গরীব মানুষেরা যাতে চিকিৎসা করাতে পারে এ জন্য ২৭জন রোগীকে ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক দেওয়া হলো। আগামীতে এ ধরণের বরাদ্ধ সরকার যেন বেশি দিতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন ও সরকারি বিধি মেনে চলবেন। এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মেডিক্যল অফিসার মোরশেদ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান,সমাজসেবা অফিসের সহকারি ইউনুস আলী,লিটন প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের  সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন- দুলাল রব্বানী

কাহারোলে আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ বর্ধিত সভায়- প্রার্থী মনজুরুল ইসলাম

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

হরিপুরে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি