Wednesday , 19 May 2021 | [bangla_date]

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার উদ্বেগজনক: জাতিসংঘ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিক রোজিনা ইসলামের প্রসঙ্গ উপস্থাপন করলে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।’

কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে ডুজারিক বলেন, ‘বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো জায়গাই হোক না কেন।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারির এ সময়ে বিশ্বে সাংবাদিকেরা যে ভূমিকা রাখছেন, তা আমরা সবাই পর্যবেক্ষণ করেছি। তারা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র হতে হবে বাধাহীন।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ  করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ  হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম ও দোয়া

বোচাগঞ্জে সানু মামুন স্মৃতি ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন

শোক সংবাদ

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা