Sunday , 23 May 2021 | [bangla_date]

লকডাউনের মেয়াদ বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন আজ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা বাসসহ সব ধরনের গণপরিবহণ চলবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন শর্ত যুক্ত করে এর মেয়াদ ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

নতুন শর্তে বলা হয়েছে, আন্তঃজেলা বাসসহ সব ধরনের গণপরিবহণ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সবাইকে মাস্ক পরার পাশাপাশি সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

ঈদের আগে জেলার ভেতর অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতিম দেওয়া হলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঈদের পর লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হলে দূরপাল্লার বাসের বিধিনিষেধও বহাল রাখা হয়েছিল।

রোবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে। এতদিন খাবারের দোকানে বসে খাওয়ার অনুমতি ছিল না, তবে খাবার বিক্রি বা সরবরাহ (টেকওয়ে বা অনলাইন) করার সুযোগ ছিল।

এরআগে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়ল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এবারের প্রতিপাদ্য দিনাজপুরে নানা আয়োজনে পালিত বিশ্ব যক্ষা দিবস

রাণীশংকৈলে বিএম কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

রথম নারী অর্থসচিব পেল বাংলাদেশ

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা

ফুলবাড়ীতে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আটক ২

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

কবিরাজ বলছেন আমি ছামে কুটে ঔষধ দিই কবিরাজের ভুল চিকিৎসায় রাণীশংকৈলের এক প্রতিবদ্ধি হাসপাতালে