Wednesday , 19 May 2021 | [bangla_date]

সাংবাদিকের গলা চেপে ধরে দুর্নীতি ঢেকে রাখা যাবেনা -সেতাবগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে দূর্নীতি ঢেকে রাখা যাবেনা। সাংবাদিকের কলমের কালীতে সকল দূর্নীতির সংবাদ বেরিয়ে আসবে।
সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর সঞ্চলনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম, বরুন চন্দ্র সরকার, ফরিদ আহম্মেদ ফরিদ, সোলায়মান শাহীন, ফরিদ হোসেন, আশিকুর ইসলাম, রাসেল ইসলাম প্রমুখ। এসময় অাযাদ অালী জাপান উপস্থিত ছিলেন
অাজ ১৯ মে বুধবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও পথসভায় বক্তারা আরো বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকারকে জানাতে চাই, আমরা যদি জাতির দর্পন হয়ে থাকি, আমরা যদি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করে থাকি, তাহলে সাংবাদিক রোজিনা ইসলামও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেসক কর্মকান্ড হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি, তিনি যেন রোজিনা আপাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

তেঁতুলিয়া টিউলিপের ভূ-স্বর্গ হবে -পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম

বাজারে উঠেছে নতুন পেঁয়াজ পাতা ও নতুন আলু – দাম চড়া

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা

পীরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা উপলক্ষ্যে দিনাজপুরে সিপিবি’র বিক্ষোভ মিছিল

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন