Thursday , 20 May 2021 | [bangla_date]

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে জামিনের বিষয়ে আজ আদেশ দেওয়া হয়নি। আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লা ভার্চুয়াল আদালতে শুনানি শেষে এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজামুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক জামিন বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান।

আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।

এর আগে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ (২০ মে) দিন ধার্য করেন।

ওইদিন শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়।

মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।

ওইদিন বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয়ে রোজিনাকে। এর আগে তাকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। সকাল ৮টার দিকে রোজিনা আদালতে পৌঁছান। সে সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে আটক-১ জাল খতিয়ান ও পর্চা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক

ঘোড়াঘাটে বীলবোর্ড অপসারন

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক  হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি