Tuesday , 18 May 2021 | [bangla_date]

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রথম আলোর জোষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রæত নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।
মঙ্গলবার(১৮ মে) বিকেলে শহরের চৌড়াস্তা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা স্বাস্থ্য মন্ত্রাণালয়ের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশের জেরে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। এটি শুধু রোজিনার মতো সাংবাদিকের ক্ষতি নয় দেশের সাংবাদিকদের জন্য একটি হুমকি। রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তার মুক্তি দাবি জানান সাংবাদিক নেতারা।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, ডেইল স্টারের প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, ক্রান্তিকালের সম্পাদক মাহাবুর আলম রুবেল প্রমুখ।
মানববন্ধনে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী সেনাবাহিনীর অভিযানে জরিমানা

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে দিনাজপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা

সেফ হাসপাতালে সফল স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন যাত্রা

খানসামা ও ঘোড়াঘাটে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা লোকসানে আলুচাষিরা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল