Sunday , 23 May 2021 | [bangla_date]

হরিপুর সড়কে ধানমাড়াই, খড় না শুকানোর জন্য মাইকিং করলেন-ইউএনও

হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আঞ্চলিক সড়কগুলোর অনেক অংশজুড়ে ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরি করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে এসব সড়ক দিয়ে চলাচলকারীরা দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানান পথচারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম তদারকিতে বিভিন্ন সড়কে মাইকিং করে, জনগণকে সতর্ক করা হয়েছে।
হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়কের ওপর ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় গত রবিবার কথা হয় শাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘বাড়িতে ধান মাড়াইয়ের চাতাল নেই৷বাড়ির উঠানেও জায়গা নেই বাধ্য হয়ে সকড়কের উপর এসেছি৷
সরেজমিনে গিয়ে দেখাযায়,উপজেলার হরিপুর-রাণীশংকৈল সড়কের হরিপুর-সুন্দরী মোড়,মুন্নাটলী-বনগাঁও-বেলুয়া-যাদুরাণী-কামারপুকুরসহ বিভিন্ন রাস্তার অর্ধশতাধিক জায়গায় ধানমাড়াই, খড়ের গাদা তৈরি ও ধান শুকাতে দেখা যায়।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কমিম বলেন,আজ থেকেই আমাদের অভিযান শুরু করছি৷ রাস্তার ওপর ধানমাড়াই, ধান-খড় বিছিয়ে শুকানোর কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের পক্ষে উপজেলার কৃষকদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে৷যাতে রাস্তায় কেউ ধান বা খড় খুঠো না শুকায়৷যদি নিয়োম না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে হাইব্রীড ধানের কারণে  ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

কাহারোলে হাইব্রীড ধানের কারণে ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করা দায়ে যুবকে কারাদন্ড

সেতাবগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের পিপিই দিল বন্ধু ফাউন্ডেশন

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনে দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !