Thursday , 17 June 2021 | [bangla_date]

করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৫ জনে।

একই সময়ে আরও ৩ হাজার ৮৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪১ হাজার ৮৭ জনে।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জনে।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৪৭ হাজার ৬৫৭টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে খুলনা বিভাগেরই ২০ জন। এছাড়া ঢাকায় ১০, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ১৩, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ১৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৮ জন। বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৩৪৫ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫৮৮ জন এবং নারী ৩ হাজার ৭৫৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৭ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি \ যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বক্তব্যে বলেন– এমপি সুজন

আটোয়ারীতে কেক কেঁটে ও আলোচনা সভার মধ্যদিয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা