Sunday , 27 June 2021 | [bangla_date]

সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৭২ জনের। গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২৬৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩জন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ২৪ জন ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। এদের মধ্যে ৪ জন বাসায় মারা গেছেন। ২ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ হাজার ১১৮ জন এবং নারী ৪ হাজার ৫৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ  হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

গোসল করতে করতোয়া  নদীতে নিখোঁজ মামুন

গোসল করতে করতোয়া নদীতে নিখোঁজ মামুন

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে  অবহিত করণ কর্মশালা

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারী ২ জনে মিলে আয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

বিরামপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

খানসামায় তিন ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা