Friday , 25 June 2021 | [bangla_date]

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জানাযায়, সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক ৩ মাস আগে অবৈধ স্থাপনা দখলদারদের তাদের নিজ উদ্যোগে স্থাপনা সরানোর নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু নোটিশ পাওয়া সত্বেও তারা নিজ উদ্যোগে স্থাপনা না সরানোর কারনে ২২ জুন’২১ মঙ্গলবার সড়ক ও জনপদের উপ-সচিব-এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল ও কাহারোল থানা প্রশাসনের সহযোগীতায় স্কেকেডটর এর মাধ্যমে নব-নির্মিত ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এসময় উপ-সচিব মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এ সকল অবৈধ স্থাপনা ব্রীজের পূর্ব ও পশ্চিম দিকে থাকার কারনে ব্রীজটির কাজ সম্পন্ন করার সমস্যা দেখা দিয়েছিল। তাই এলাকার উন্নয়নের জন্য এবং ব্রীজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এই সকল অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হচ্ছে। ব্রীজটির নির্মাণ কাজ সমাপ্ত হলে কাহারোল বাজারে আর কোন জানজোট হবে না বলে আমি আশা রাখি। এসময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুনিতী চাকমা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

রাণীশংকৈলে পিকআপসহ ৪ গরু চোর আটক

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সুধী সমাবেশ

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার — আটক -৫ জন