Sunday , 6 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁও: ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের সারাদেশের মত ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোশফেকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা প্রমুখ।
সভায় জেলা রেজিষ্ট্রার, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহন করা হবে। জনসাধারণকে সেবা গ্রহনের জন্য জানানো হয়। ভূমি সেবা সপ্তাহ চলবে ১০ই জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২ বছর পর সালন্দর ঈদগাহ মাঠে ঈদের জামাতে প্রায় লাখ মুসল্লীর নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে আরেফা হোসেন ৬২ বছর বয়সে মাস্টার্স পাস করলেন !

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের ইফতার মাহফিল

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী

নারী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

করোনার বিস্তার রোধে বীরগঞ্জ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

কৃষকদলের বিক্ষোভ সমাবেশ