Tuesday , 29 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনের রেকর্ড ৮ জনের মৃত্যু !

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত অবস্থায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই ছিলো জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গত ২৬ জুন একদিনে সর্বেচ্চ ৫ জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যু বরণ করল ৮১ জন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে ২জন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে ৩জন ও হরিপুরে একজন।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে ৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্চিছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।

এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসিকে সরকারি নির্শেনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বোদায় আগুনে পুড়ে চারটি পরিবারের ৮ টিনের ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে পৌর কাউন্সিলর ইসাহাক আলীর মায়ের ইন্তেকাল

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন পত্র দাখিল

হাবিপ্রবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন