Saturday , 12 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু-৪,আক্রান্ত ২১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন, নতুন আক্রান্ত হয়েছেন আরো ২১জন।
শুক্রবার রাতে সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমিত ৪ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদের মধ্যে সদর উপজেলায় ৫৬ বছর বয়সী একজন , বালিয়াডাঙ্গীতে ৫৪ বছর বয়সী একজন, রানীশংকৈল উপজেলায় ৮৫ বছর বয়সী একজন এবং হরিপুর উপজেলায় ৪৩ বছর বয়সী একজন। এদিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯জন।
প্রতিবেদনে আরো বলায় হয়, গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন করে এ ভাইরাসে সনাক্ত হয় ২১জন। আক্রান্তরা সদর উপজেলার ৯জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১০জন, এবং রানীশংকৈল উপজেলায় ২জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯১৫জন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৯৬ জন। চিকিৎসা নিচ্ছেন ৩১৯জন।
সিভিল সার্জন ড.মাহফুজার রহমান সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের দায়ে বর-কনে পরিবারকে জরিমানা

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরে সাংস্কৃতিক সংগঠন সমূহের অর্থ বরাদ্দ না পাওয়ায় স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আটোয়ারীতে ট্রাক্টর উল্টে নিহত-১

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ইএসডিও’র সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা