Monday , 7 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র সাংবাদিক বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত !

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ঠাকুরাগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. তোজাম্মেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা কমিটির সভায় আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েনে । তাৎক্ষনিক ভাবে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় । পরে তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিট-১৯ ভাইরাস ধরা পরে । তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী বলেন. সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা নিপিড়ত নিগৃত ও অসহায় মানুষের হয়ে দীর্ঘ দিন কাজ করছেন । তিনি পৌর মেয়র নির্বাচিত হয়ে খুব অল্প সময়ে সাধারণ মানুষের মন জয় করেছেন। তাকে এলাকায় এখন গরিবের রাণী হয়ে উঠেছেন ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের অসুস্থতার খবরের মমাহর্ত হয়েছেন । তিনি বলেন , ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নারী হলেও তিনি কাজ কর্মে আন্তরিক ও দায়িত্বশীল ।
আওয়ামীলীগের মনোনীত সাংবাদিক বন্যা ঠাকুরগাঁও পৌরসভার ৬৩ বছর পর প্রথম নারী মেয়র হয়ে রেকর্ড করেছেন । তিনি দৈনিক আমাদের সময় ও বিটিভি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন । কিছু দিন আইন পেশায় যুক্ত ছিলেন তিনি । আঞ্জুমান আরা বেগম বন্যা বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি এ পৌরসভার ১২তম মেয়র।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর-৬ আসন থেকে ডা. জাহিদ হোসেনের মন্ত্রীত্ব গ্রহণ, এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ

রাণীশংকৈলে রসুন চাষে আগ্রহ হারাছেন কৃষকেরা!

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

অগ্নিকাণ্ডে পুড়ল মোহাম্মদ আলীর স্বপ্ন

পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি হিলির আমদানিকারকদের

দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর হাবিপ্রবির ক্যাম্পাসে সাজ সাজ রব

বীরগঞ্জে উদ্ধারকৃত অসুস্থ মদনটাক পাখিটি খুঁজে পেলো আপন ঠিকানা