Thursday , 3 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে যৌতুক চাওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকা যৌতুক চাওয়ায় জিল্লুর রহমান সুমন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী আফরোজা আক্তার। বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পীরগঞ্জের বিচারক মো: আরিফুল ইসলামের আদালতে এ মামলা করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক আফরোজা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে রেজিষ্ট্রি করে ২৪ মে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর থেকেই ডা: সুমনের পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আফরোজাকে অস্বীকার করে বাড়ি থেকে তারিয়ে দেন। পরে আফরোজা তার বাপের বাড়িতে চলে যান। আফরোজা কোন কুল কিনারা না পেয়ে অবশেষে ডা: সুমনসহ গোয়ালপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে সুজন (৩২), ফজলুর রহমান ও তার স্ত্রী তৈয়বা বেগমকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। ডা: জিল্লুর রহমান সুমন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। আফরোজা আক্তার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আব্দুর রহমানের কন্যা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মনি- মুক্তা

বীরগঞ্জে মনোনয়ন ফরম জমা দানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেলো দুই সন্তানের জননীর

হিলি সীমান্তের শুন্য রেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ