Thursday , 17 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় ভুপাল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে বৃহস্পতিবার(১৭জুন) দুপুর আড়াইটার সময়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান , নিহত ভুপাল রায় হালখাতার দাওয়াত খেতে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়।
মোটরসাইকেলের পিছনে থাকা ভুপাল ঘটনাস্থলে মারা গেলেও মোটরসাইকেল চালক বর্মন অক্ষত অবস্থায় বেঁচে যায়।
নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টা পাড়া গ্রামের মৃত প্রমোত রায়ের ছেলে।

রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, আটোয়ারী হতে ঠাকুরগাঁও যাওয়ার সময় ঢোলারহাটে মোটরসাইকেল সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক প্রাণে বেচে যান। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

রানীশংকৈলে বিজ্ঞান ও প্রযুক্তি ২দিন ব্যাপি মেলার শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার !

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা

বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

হরিপুরে ৫ দফা দাবীতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক !