Saturday , 19 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের ছেতনাইতলী এলাকা থেকে কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টুর বাড়ির পাশে পুকুর খননের সময় মুর্তিটি দেখতে পায় শ্রমিকরা। খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির কষ্টি পাথরের মুর্তিটি দেখতে স্থানীয়রা ছুটে আসেন । তৎক্ষণাৎ বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয় ।

পরবর্তিতে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে তিনি সদর থানা পুলিশকে অবহতি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন ২৫০ কেজি। প্রশাসনের নির্দেশে এটি সংরক্ষনের উদ্যোগ নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান

দিনাজপুরে ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

হরিপুরে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন-২০২২ অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড় শিয়ালমুত্রা ঘাস খেয়ে মারা গেছে ৪ গরু

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের  চেষ্টা থানায় মামলা দায়ের

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা দায়ের