Tuesday , 1 June 2021 | [bangla_date]

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রফিকুল ইসলাম পরিষদের নির্বাচনী প্রচারণা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ পরিবর্তনের অঙ্গীকার ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে সত্যিকারে ব্যবসায়ীদের সংগঠনে রূপান্তরিত ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় রফিকুল ইসলাম পরিষদের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিক’র -২০২১ -২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি- বার্ষিক মেয়াদী (২৪ মাস) কার্য-নির্বাহী কমিটির নির্বাচন-২০২১ উপলক্ষে সোমবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তনে বীরগঞ্জ উপজেলা ব্যবসায়ীবৃন্দ প্যানেল পরিচিতি সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেসার্স এম আই ব্রীক্সের স্বত্বাধিকারী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেসার্স বলাকা রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম রিজু, আদি দয়াল ষ্টোরের স্বত্বাধিকারী কৃষ্ট সাহা, মোঃ রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সাধারণ সদস্য প্রার্থী বিশ্বনাথ আগরওয়ালা, তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সাধারণ সদস্য প্রার্থী এন,এইচ, ব্রীক্সের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী বাবুল। এসময় রফিকুল ইসলাম পরিষদ প্যানেলের সাধারণ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ মোকাররম হোসেন, মুরাদ আহমেদ, সাজেদুল আবেদীন শাহীন, আলহাজ্ব মোঃ জাহিদ আলী, মোঃ ময়েন উদ্দীন শাহ, শাহ্ মোঃ মমিনুল ইসলাম, সৈয়দ সপু আহাম্মদ, মোঃ শামীম শেখ, মোঃ রুবেল ইসলাম, বেগম সুলতানা রাজিয়া জুইঁ সহ বীরগঞ্জ উপজেলার ভোটারগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরিপুরে আর ডি এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৪ বছর পর এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

দিনাজপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পীরগঞ্জে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ

বিরলে ওয়াই মুভস প্রকল্পের অ্যাচিভমেন্ট সেলিব্রেশন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা