Sunday , 13 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস জমি ও জলমহাল সমূহ ভ‚মি দস্যু ও অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে বন্দোবস্ত দিতে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের কাছে লিখিত স্মারক লিপি প্রদান করেছে ভ‚মিহীনরা। শনিবার দুপুরে উপজেলা ভ‚মিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ ল্যান্ডস রাইট নেটওয়ার্কের সহযোগীতায় এ স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা ভ‚মিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান আনছারুল ইসলাম, নির্বাহী সদস্য সলেমান আলী, ঘিডোব জনসংগঠনের সভাপ্রধান অবিনাশ রায়, নির্বাহী সদস্য মহসিনা বেগম সহ ভ‚মিহীনরা উপস্থিত ছিলেন। এর আগে ডাকবাংলো মাঠে আলোচনাসভা ও উপজেলা পরিষধ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১নং খাস খতিয়ানের ১৭৩টি মৌজায় ২৮৮৫.৩২ একর খাস জমির মধ্যে বন্দোবস্ত যোগ্য কৃষি খাসজমি সমূহ অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি ভাবে উদ্ধার করে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ভ‚মি দস্যুদের সকল প্রকার দৌরাস্তা বন্ধ, খাসজমি বন্দোবস্তের নীতিমালা পরিবর্তন করে বিধবা নারীদের ছেলে মেয়েদের সমান অধিকার নিশ্চিত করণ, শিল্পায়ন-নগরায়ন, ইপিজেট ও মেগা প্রকল্পের নামে কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করা, বহুজাতিক কোম্পানীর নামে খাস জমি বরাদ্দ না দেওয়া, খাস জমির সঠিক হিস্যা জনসম্মুখে তুলো ধরা, দাবীদারহীন অর্পিত সম্পত্তি খাস খতিয়ানে অন্তভূক্ত করা সহ ভ‚মি ব্যবহার নীতিমালা অমান্যকারীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়ার জোর দাবী জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা নিরসনে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি সাথে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা \ শ্রমিকদের মাঝে উচ্ছাস

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’

মোবারক আলী চক্ষু হাসপাতাল ভবনের উর্দ্ধমূখি সম্প্রসারণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

মধ্যপাড়া ও বড়পুকুরিয়া খনি পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন