Tuesday , 1 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মুদি দোকানীর মৃত্যু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদু্যুৎপৃষ্টে ইসলাম (৪০) নামে এক মুদি দোকানীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসলাম একই গ্রামের আব্দুল লতিফ ওরফে পানিয়া মোহাম্মদের ছেলে। তিনি পীরগঞ্জ শহরের কলেজ বাজারে মুদির দোকান করতেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার শয়ন ঘর মেরামতের জন্য টিনের চালার উপরে উঠেন ইসলাম। এ সময় ঘরের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে এক পর্যায়ে জড়িয়ে পড়েন তিনি। সাথে সাথে লুটিয়ে পড়েন সেখানে। পরে বাড়ির অন্যান্য লোকজনের চিৎকারের প্রতিবেশিরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেতনের দাবীতে চিনিকলের এমডির অফিস ঘেরাও সেতাবগঞ্জ চিনিকলে দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকা

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁয় ইস্যুভিত্তিক আ্যাডভোকেসি পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের সফলতার গল্প-বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস অনুষ্ঠিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল ডিগ্রি কলেজে ক্লাস নিলেন ‘ইউএনও’ স্টিভ কবির