Thursday , 24 June 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ- লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক আরোপিত ৭ দিনের ২৪ থেকে ৩০ জুন বিধিনিষেধ-লকডাউন বাস্তবায়নে করোনা সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম অপসারণ, সরকারি বিধিবিধান বাস্তবায়ন এবং সর্বোপরি জনমানুষের কল্যাণার্থে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান, সবাই নিজ নিজ দায়িত্বটুকু পালন করলেই সরকার তথা প্রশাসনের জন্য মানুষকে যথাযথ ও সময়োপযোগী সেবা প্রদান সহজ ও মসৃণ হয়ে যাবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ করছি।

সরকার ও জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে আজ বালিয়াডাঙ্গী বাজার, লাহিড়ী হাট, বারঢালি বাজার, কালমেঘ বাজার, হলদিবাড়ি বাজার, কাঁচকালি বাজার, বোয়ালধার বাজার, ডাঙ্গী বাজার, জাউনিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে পরিচালনার সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি), থানার পুলিশ সদস্যগণ, আনসার সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্টাফগণ সাথে থেকে সহযোগিতা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী পালন

পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

রানীশংকৈলে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে চার্জার রিক্সা প্রচুর বিদ্যুৎ টানছে !

প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ সরকারের কোন দরকার নেই —ঠাকুরগাঁওয়ে মুজাহিদুল ইসলাম সেলিম

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাঁচতে চায় বীরগঞ্জের শিশু বিন্দা সাহা

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাদক বিরোধী সাড়াশি অভিযানে মাদক কারবারী গ্রেফতার ও মামলা

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত