Wednesday , 2 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে অনলাইনের মাধ্যমে উন্নয়ন কর ব্যবস্থাপনা শুরু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে নিয়ে আসছে।এর ফলে ভূমি কর প্রদান ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাহির থেকেও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এর অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ভূমি মালিকদের হয়রানি ও ভূমি সেবা সহজীকরণে সব কার্যক্রম ডিজিটালাইজড ম্যানুয়াল পদ্ধতিতে। এই ডিজিটালাইজড পদ্ধতি বাস্তবে রূপ দিতে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার কার্যক্রম শুরু করার লক্ষ্যে জমির মালিকদের অনলাইন পদ্ধতি সেবা গ্রহণ করতে ইতোমধ্যে যোগাযোগ মাধ্যম ফেসবুক, মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে উপজেলার ভূমি অফিস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর নির্দেশনা মোতাবেক নতুন কার্যক্রম শুরু হয়েছে। তাই আগামী জুন থেকে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার সাংবাদিকদের মুঠোফোনে জানান, ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে ১টি পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে চলতি বছরের আগামী ৩০ জুনের মধ্যেই সারাদেশে ভূমি ব্যবস্থপনাকে ডিজিটালাইজেশনের কাজ শেষ হবে। আর জুলাই মাস থেকে কোনো ভূমি মালিককে ভোগান্তি পোহাতে হবে না,হতে হবে না হয়রানির শিকার। ভূমি মালিকের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র (এনআইডি),পূর্ববর্তী দাখিলার কপি এবং প্রয়োজনের কপি ও দলিল নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য জমি মালিকদের আহবান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন  ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

তেঁতুলিয়ার অস্তিত্ব হারাচ্ছে ডাহুক নদী

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে  বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সাথে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি —পঞ্চগড়ে শহীদ সাগরের কবর জিয়ারতের পর সারজিস

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে ৩ নবজাতকের জন্ম

ঠাকুরগাঁও সদরের ২০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান

প্রধান শিক্ষকের প্রতি অভিভাবক সহ ছাত্রীদের দাবী- রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন

প্রধান শিক্ষকের প্রতি অভিভাবক সহ ছাত্রীদের দাবী- রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন

ঠাকুরগাঁওয়ে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি প্লট ও ফ্লাট বিক্রির নামে প্রতারণা অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলায় জনপ্রতিনিধি গ্রেপ্তার

দিনাজপুরে বিএনপি’র সমাবেশে অ্যাডভোকেট মাসুদ তালুকদার জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে

শীতের শেষ মৌসূমে এসে ভারি কুয়াশায় ব্যাহত যান চলাচল তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও ৯ ডিগ্রির ঘরে