Friday , 11 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: প্রচÐ অসহনীয় গরমে দিনাজপুরের বীরগঞ্জে কদর বেড়েছে তালশাসের। এই গরমে শরীরের পানিশূন্যতা ও ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখে কচি তালশাস। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তালশাঁস। তালের নরম কচি শাস খেতে সুস্বাদু হওয়ায় বর্তমানে এর চাহিদা বেড়েছে। যদিও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে আগের মত তালগাছ নেই তার পরও বছরে একবার হলেও এর চাহিদা ব্যাপক হারে বাড়ে। তালশাঁস বিক্রেতা শরিফুল বলেন, সবার কাছেই এখন প্রিয় তালেরর্শাস। আবার মৌসুমি ফল বলে শখের বশেই অনেকে এটি খায়। দামেও বেশ সস্তা। তাই বাজারে কদরও বেশি। বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের ভাদুরীয়া এলাকাজুড়ে বেশকিছু তালগাছ আছে। সেখান থেকে কিনে এনে ভ্রাম্যমান ভ্যানে করে বিক্রি করছি এসব তালশাঁস। উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের তালের র্শাস বিক্রেতা মো: শাহাদত হোসেন জানান,তিনি প্রতি বছরই এসময় তালশাঁস বিক্রি করে সংসার চালান। গ্রামে গ্রামে ঘুরে তিনি তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে শাস বিক্রি করেন। বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠের অর্ধেক পর্যন্ত চলবে তালশাঁস বিক্রি। তিনি আরও বলেন, প্রচÐ গরম থাকায় তালশাঁসের চাহিদা রয়েছে বেশি। তালেশাঁসের পিস বিক্রি হচ্ছে ১০- ১৫ টাকায়। প্রতিদিন প্রায় ১০০-৩০০ র্শাস বিক্রি হয়। এতে তার ভালোই লাভ হয়ে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যেগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনকালে জেলা প্রশাসক

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

ট‍্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছোয়াদ সিদ্দিক

হাবিপ্রবিতে ”ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত

আটোয়ারীতে ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ

আতাউর সভাপতি- আলিফ সম্পাদক রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে শাক-সবজি চাষ

বোচাগঞ্জ২ নং ইশানিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উৎপল রায় বুলুর শ্রদ্ধাঞ্জলি অর্পন

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান