Thursday , 3 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হাটবাজার ও উপজেলার বিভিন্ন হাটবাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে বাজারে কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গতকাল বুধবার বীরগঞ্জ সাপ্তাহিক পৌরসভা হাট,দৈনিক বাজার, বলাকা মোড়সহ বিভিন্ন হাটবাজারে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে যাচ্ছে পেঁয়াজের । এব্যাপারে পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের পচন এবং দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে। পৌরহাটে পেঁয়াজ কিনতে আসা শ্রমজীবী কয়েকজন ভোক্তা জানান,আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে কিন্তু সেদিকে প্রশাসনের নজর নেই। বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে আমাদের মতো গরিব মানুষ কমদামে পেঁয়াজ কিনতে পারে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান,বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং চলছে। ব্যবসায়ীরা অকারণে পেঁয়াজের দাম বাড়ালে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাণীশংকৈলে গমের কাঁচা গাছ কেটে বিক্রি, উৎপাদন ব্যাহতের শঙ্কা !

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাবিপ্রবির ভিসির “প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ” অ্যাওয়ার্ড লাভ

দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ভেঙ্গে দেয়া হলো শেখ মুজিবুরের মূর‌্যাল

পীরগঞ্জে স্কুল অফিস সহকারির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ